...|...|...

রাজনীতি

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৫
Shares
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

এ সময় বিএনপি মহাসচিব বলেন, অগ্নি যেমন সকল অশূচিকে নাশ করে, তেমনই আগুন আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করে। এজন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দুদের একার উৎসব নয়, এটা আমাদেরও উৎসব।

রুহুল কবির রিজভী বলেন, পূজা উপলক্ষে হিন্দুদের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সরকার অর্থ বরাদ্দ, চাল বরাদ্দসহ হিন্দুদের জন্য সব সুবিধা বাড়িয়েছে। সব মন্দিরের সবসময়ের খোঁজ রাখছে সরকার।

পূজা উপলক্ষে নতুন আনন্দের আকাশে ভেসে যাক সবাই এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।