বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকার ২৬টি স্থানে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বুধবার (২৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপকেন্দ্রটির আওতাধীন ২৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের তালিকায় থাকা এলাকাগুলো হলো—সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।


