রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে এসআরবির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে ।
এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানান।
প্রাথমিকভাবে পাওয়া উপাদানগুলো ককটেল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


