...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০০

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫৭
Shares
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে ।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন এবং সিটিটিসি বিভাগ কর্তৃক দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, এক হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাচি ও একটি ছিটকিনি উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, সাত হাজার ২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।