...|...|...

রাজধানী

গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৬:৫৬
Shares
গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিস্ময় (৩০) ও মাহমুদ হাসান (৫০) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ বিস্ময়ের শরীরের ১০ শতাংশ এবং মাহমুদ হাসানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। দুজনই বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।