চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন কানিজ ফাতেমা। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এই কর্মকর্তাকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সাথে কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কানিজ ফাতেমা পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, একই প্রজ্ঞাপনে আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


