...|...|...

সারাদেশ

পলাতক আসামিরা সীমান্ত পেরিয়ে ঢুকলেই গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৯
Shares
পলাতক আসামিরা সীমান্ত পেরিয়ে ঢুকলেই গ্রেফতার

ছবি: টাইমস টুডে

ময়মনসিংহ যেকোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো.নাসির উদ্দিন।

তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ সেক্টর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর অবস্থান ও প্রস্তুতির কথা তুলে ধরেন।