...|...|...

জাতীয়

শনিবার খোলা থাকবে ব্যাংক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৩
Shares
শনিবার খোলা থাকবে ব্যাংক

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে নির্দেশনা জারি করে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

এই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চলবে। নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক টাকা জমা দিতে ব্যাংকে উপস্থিত থাকলে তার কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে।

এ জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে উপস্থিত হজযাত্রী ও গ্রাহকদের কাছ থেকে অর্থ জমা নেওয়ার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।