...|...|...

বিশ্ব

দিল্লিতে বিক্ষোভের ঝড়

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ২:০০
Shares
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক

সিপিএম নেতা পিনারাই বিজয়ন। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী সিপিএম নেতা পিনারাই বিজয়নসহ দলটির শীর্ষস্থানীয় একাধিক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)—সিপিআই(এম)-এর পক্ষ থেকে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটি জানিয়েছে, শুধু পিনারাই বিজয়নই নন, পুলিশের কড়া পদক্ষেপের মুখে পড়েছেন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতারাও। আটক হওয়া হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, এম ভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল এবং বিশিষ্ট নেত্রী বৃন্দা কারাত।

এদিকে, যন্তর মন্তরের মূল সমাবেশের বাইরেও রাজধানীতে ধরপাকড়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর তথ্যানুযায়ী, বিক্ষোভে অংশ নেওয়ার উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে এসে দিল্লির ঐতিহাসিক শিখ উপাসনালয় বাংলা সাহিব গুরুদুয়ারায় রাত কাটিয়েছিলেন ষাটের অধিক বিক্ষোভকারী।

শনিবার সকালে ওই গুরুদুয়ারার আশপাশে অবস্থান নেওয়া পুলিশ বাহিনী সতর্ক প্রহরা বসায়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার জন্য তারা বের হওয়ার চেষ্টা করতেই পুলিশ তাদের জোরপূর্বক আটক করে থানায় নিয়ে যায়।