...|...|...

রাজধানী

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতের আগমনী বার্তা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতের আগমনী বার্তা

ছবি: সংগৃহীত

অগ্রহায়ণের শুরুতেই রাজধানীর আবহাওয়ায় শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আগেই শীতের অনুভূতি তৈরি হলেও ঢাকায় এতদিন তেমন প্রভাব দেখা যায়নি।

তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় রাজধানী। এর সাথে হালকা ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে নগরবাসীকে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল বেশ চোখে পড়ার মতো। অনেক স্থানে দূরের ভবন ও স্থাপনা অস্পষ্ট হয়ে পড়ে। কোথাও কয়েক হাত দূরের যানবাহনও কুয়াশার কারণে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এতে সড়কে চলাচলকারী চালক ও পথচারীদের সতর্ক থাকতে হচ্ছে। দৃষ্টিসীমা নেমে এসেছে প্রায় ৫০০ মিটারে।

কুয়াশাচ্ছন্ন সকালেও থেমে নেই রাজধানীর কর্মব্যস্ততা। জীবিকার প্রয়োজনে মানুষ ছুটছেন কর্মস্থলে। কেউ সন্তানকে নিয়ে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ বের হয়েছেন প্রয়োজনীয় কাজে। তবে ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

রাজধানীর সকালজুড়ে কুয়াশার এমন উপস্থিতি শীতের আমেজকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রকৃতির এই পরিবর্তনে নগরবাসীও ধীরে ধীরে শীতের আগমনী অনুভব করছেন।