...|...|...

সংবাদ

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, সকাল ৭:৫৪
Shares
কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ায় একটি স্কুলবাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।  সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে শিক্ষার্থী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি মেডেলিন শহরে ফিরছিল।  বাসটিতে লিসেও অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।  তিনি বলেন, সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফেরার পথে এমন দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানিয়েছে, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাহাড়ি ও দুর্গম গ্রামীণ সড়ক দিয়ে চলার সময় বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে।  দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এই সফরটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো আয়োজন ছিল না; শিক্ষার্থীরাই ব্যক্তিগত উদ্যোগে ভ্রমণের আয়োজন করেছিল।  ঘটনায় গভীর শোক প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের পাশে রয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।