...|...|...

শিক্ষা

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১০
Shares
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। নতুন ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ পরীক্ষার্থী। পাশাপাশি গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

এবারের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় আগের বছরের তুলনায় পরিবর্তন এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে। এর আগে সাধারণত পুনর্নিরীক্ষণের সময় উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, মূলত সেটিই যাচাই করা হতো। পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হতো না।

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন করার সুযোগ ছিল ১৭ আগস্ট রাত পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের পর বৃহস্পতিবার সংশোধিত ফল প্রকাশ করা হলো।