যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সামরিক সম্পর্ককে ‘পরজীবীসুলভ’ বা পরনির্ভরশীল বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।
‘আল-জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেওয়া পোস্টে আরাঘচি দাবি করেছেন যে, গত তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পেছনে দেশটির করদাতাদের ‘১,১০০ কোটি বা ১১ বিলিয়ন ডলার’ খরচ করেছে। শুধু তাই নয়, ওয়াশিংটন ইসরায়েলকে রক্ষা করতে যতটা না ইন্টারসেপ্টর বা প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তার চেয়ে ইসরায়েল নিজে অনেক কম ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।


