...|...|...

জাতীয়

আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেবে সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৮
Shares
আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেবে সরকার

ছবি: সংগৃহীত

দেশের প্রায় ৮২ হাজার মসজিদের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসায় দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার।

ধর্মমন্ত্রী আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।