...|...|...

বিনোদন

রণবীরের গোপন ছবি ফাঁস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৫
Shares
রণবীরের গোপন ছবি ফাঁস

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ নিয়ে আকাশ ছোঁয়া সাফল্যের পর তার নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। জম্বি থ্রিলার ঘরানার ছবিটির শুটিং চলছে।

সেই শুটিংয়ের সেট থেকে কিছু গোপন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেসব ছবিতেই প্রকাশ্যে এসেছে রণবীরের একেবারে ভিন্ন এক লুক।

লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর কালো পোশাকে অভিনেতাকে দেখে চমকে উঠেছেন ভক্তরা।

গত আগস্টে শুরু হয় ‘প্রলয়’-এর শুটিং। এর কিছুদিন পরই সিনেমার সেট থেকে রণবীরের কয়েকটি ছবি ও দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ছবিতে শুধু রণবীর নন, দেখা গেছে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকেও।

রণবীরের এই নতুন অবতার নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এর আগে ‘ধুরন্ধর’ সিনেমায় রুক্ষ ও দুর্ধর্ষ লুকে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এবার ‘প্রলয়’-এও তার চেহারায় মিলেছে সেই আগ্রাসী ভাব।

এদিকে শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ার পর সিনেমাটির সেটে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভলিতে কড়া নিরাপত্তার মধ্যে চলবে পরবর্তী শুটিং। সেখানে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে।

রণবীরের নতুন লুক যাতে আগেভাগে আর প্রকাশ্যে না আসে, সে বিষয়েও সতর্ক থাকবেন সংশ্লিষ্টরা।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর ‘প্রলয়’ হতে যাচ্ছে রণবীরের পরবর্তী বড় সিনেমাগুলোর একটি। শুটিংয়ের দৃশ্য ফাঁস হলেও এতে ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।