...|...|...

খেলা

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৩
Shares
২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম সেশনে ব্যাট হাতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে স্বাগতিকরা। তবে সেশন শেষ হওয়ার আগে মুমিনুল হক ২৮ রান করে আউট হওয়ায় আরও ভালো অবস্থানে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

নতুন বলে শুরুতে দারুণ বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডেন সিলস ও আলজারি জোসেফ। তাদের বোলিংয়ে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ৫৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েছেন সাদমান।

প্রথম সেশন শেষে সাদমান ৪২ এবং নাজমুল ১৫ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ারিক্যান ও সিলস একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯ ওভারে ৯৬/২। সাদমান ৪২, মুমিনুল ২৮, নাজমুল ১৫, তানজিদ ৭। ওয়ারিক্যান ১/১১, সিলস ১/১০, জোসেফ ০/৭, চেজ ০/৩২, গ্রিভস ০/১৫।