...|...|...

খেলা

টাইব্রেকারে সিশেলসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:০৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
টাইব্রেকারে সিশেলসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের পর এবার শেষ বত্রিশের লড়াইয়েও জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সিশেলসকে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। বিশ্বকাপে ই-স্তরের প্লেট লড়াইয়ে শেষ ষোলোতে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

বুধবার (২৮ অক্টোবর) আজারবাইজানের বাকুতে বুধবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় বাংলাদেশের হয়ে ২৮তম মিনিটে গোল করেন রাতুল। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সিশেলসকে ৪-২ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশের কিশোররা।

এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ গোলে ড্র করে তারা।

এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারের পর ফিজির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার সিশেলসকে হারিয়ে প্লেট-পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল বায়েজিদ-রাতুলরা।