...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৪
Shares
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৮৪ জনে দাঁড়াল।

 এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৩ জন মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।