...|...|...

বিশ্ব

হরমুজের আকাশে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫১
Shares
হরমুজের আকাশে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

ছবি: সংগৃহীত

হরমোজগান প্রদেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আকাশে একটি মার্কিন তৈরি ‘এমকিউ-১’ মডেলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সিরিক উপকূলের কাছে আকাশসীমায় ড্রোনটিকে সফলভাবে গুলি করে নামানো হয়। তবে ভূপাতিত করার সময়ে ড্রোনটি কে বা কোন দেশের বাহিনী পরিচালনা করছিল—সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি আইআরজিসি।