...|...|...

খুলনা

শৈলকূপায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, দুপুর ১২:২২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩২
Shares
শৈলকূপায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পৌরসভা এলাকায়  টিসিবি পণ্য বিতরণ নিয়ে গোলযোগকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করে।

সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে ও তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে,  বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণ নিয়ে সাবেক মেম্বার ইলিয়াসের ছেলে রিসালাত হোসেন চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে ওই বিকালেই হাজি মার্কেট এলাকায় ইলিয়াসকে থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা য়ায।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।