...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৫ বাংলাদেশি কর্মী, বিমানবন্দরে স্বাগত জানাল হাইকমিশন

ইমামুল হোসেন, কুয়ালালামপুর
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৬:০৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫০
Shares
মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৫ বাংলাদেশি কর্মী, বিমানবন্দরে স্বাগত জানাল হাইকমিশন

টাইমস টুডে

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে পৌঁছেছেন ১০৫ বাংলাদেশি কর্মী। তাদের স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, লেবার মিনিস্টার ও দূতালয় প্রধানসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় হাইকমিশনের কর্মকর্তারা তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মালয়েশিয়ায় কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

জানা গেছে, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়েছেন। তারা দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।

সরকারি ব্যবস্থাপনায় কর্মীদের এই বিদেশযাত্রাকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে আরও বাংলাদেশির জন্য নিরাপদ ও সুশৃঙ্খল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

১ম ব্যাচে ১১২ জন যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় ৫ জন যেতে পারেননি। পরবর্তীতে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।