...|...|...

রাজনীতি

বিরোধীদলীয় নেতার সাথে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ১০:০৪
Shares
বিরোধীদলীয় নেতার সাথে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। এ সময় দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা তার সাথে ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর আমিরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন।