...|...|...

খেলা

বিতর্কে থামেননি রোনালদো, হাজার গোলের পথে আরও এক ধাপ এগিয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪১
Shares
বিতর্কে থামেননি রোনালদো, হাজার গোলের পথে আরও এক ধাপ এগিয়ে

ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবল ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দল ঘিরে বিতর্কের পর ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন আল নাসরের এই পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ১ হাজার গোল পূর্ণ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৯টি গোল।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত শুরু হয়েছিল ম্যাচ।এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। সৌদি আরবের কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে আইমান ইয়াহিয়ার পাস থেকে গোলটি করেন তিনি। এটি ছিল পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ৯৮১তম গোল।

প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া আল নাসর এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় প্রথম জয়ের দেখা পেল। ম্যাচের ৩০তম মিনিটে নাওয়াফ বৌশালের অ্যাসিস্ট থেকে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো।

এর আগে ম্যাচের ১৫তম মিনিটে পেশির চোটে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আইমান ইয়াহিয়া। পরে এই আইমানের পাস থেকেই গোল করেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া গোলটি আল নাসরকে দুই গোলে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে নেফৎচি ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় উজবেকিস্তানের দলটি। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আল নাসরের জয়ের পথ সহজ হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের সাথে রোনালদোর সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়। তবে জাতীয় দল ঘিরে বিতর্কের মধ্যেও ক্লাবের হয়ে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

রোনালদোর সামনে এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার হাতছানি। আর মাত্র ১৯টি গোল করতে পারলেই সেই কীর্তি গড়বেন তিনি।