নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রকিউরমেন্ট অডিট, ইনভেন্টরি অডিট এবং কমপ্লায়েন্স পর্যালোচনার বিষয়ে জ্ঞান। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষতা। এসএপি (SAP) সিস্টেমে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, অর্জিত ছুটির নগদায়ন, ছুটির যাতায়াত ভাতা, মুনাফা বোনাস, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


