...|...|...

বিশ্ব

নির্বাচনে ট্রাম্পের হার, টানা ৪ দিন লাফিয়ে কমছে তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
নির্বাচনে ট্রাম্পের হার, টানা ৪ দিন লাফিয়ে কমছে তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। নির্বাচনের ফলাফলের কারণে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কমতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল পাঁচটা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ১ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮২ ডলারে নেমেছে।

এর আগের লেনদেনের দিন উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এতে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ফলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেস প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের ওপর বিধিনিষেধ আরোপ করতে সক্ষম হতে পারে।

এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে তেহরানের সাথে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ট্রাম্পের আগ্রহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই প্রত্যাশাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।