আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা।
শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।
হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।
দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম।

