...|...|...

বিশ্ব

তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ যুবরাজকে অপহরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৪
Shares
তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ যুবরাজকে অপহরণ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে কালাতের খানের ছেলে যুবরাজ মুহাম্মদ খান আহমদজাই ও তাঁর তিন দেহরক্ষীকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে খুজদার ও কালাতের মধ্যবর্তী মহাসড়কে তাঁদের গাড়ির গতিরোধ করে সশস্ত্র ব্যক্তিরা। পরে যুবরাজ ও তাঁর তিন দেহরক্ষীকে তুলে নিয়ে যাওয়া হয়।

কোয়েটায় পুলিশের সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, সশস্ত্র ব্যক্তিরা আহমদজাই ও তাঁর তিন দেহরক্ষীকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তাঁদের বর্তমান অবস্থান কোথায়—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কালাতের খান একটি ঐতিহাসিক উপাধি, যা বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে অবস্থিত সাবেক কালাত রাজ্যের শাসকদের সঙ্গে সম্পর্কিত। প্রতিবেদন অনুযায়ী, বর্তমান খান সুলেমান দাউদ আহমদজাই যুক্তরাজ্যে বসবাস করেন।

অপহরণের ঘটনা ও এর পেছনের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।