...|...|...

সারাদেশ

তাজমিনের পর তার আইফোনের ওপরও টার্গেট করেন ঘাতক সুমন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৬
Shares
তাজমিনের পর তার আইফোনের ওপরও টার্গেট করেন ঘাতক সুমন

তাজমিনের পর তার আইফোনের ওপরও টার্গেট করেন ঘাতক সুমন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে হত্যার ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমিনকে লক্ষ্যবস্তু করার পর সিএনজিচালিত সুমন অটোরিকশায় করে অন্য পথে নিয়ে যান অভিযুক্ত চালক। পরে তাকে ধর্ষণ ও হত্যার পর তার ব্যবহৃত আইফোন নিয়ে চলে যান তিনি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে তাজমিন সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। চালক ভাড়া ৫০০ টাকা দাবি করলেও তাজমিন ৩০০ টাকা দিতে রাজি হন। পরে ওই ভাড়ায় যাত্রা শুরু হয়।

পথে অভিযুক্ত ১৭০ টাকা দিয়ে রুটি ও কলা কেনেন। এরপর শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে তাজমিনকে অন্য পথে নিয়ে যান তিনি।

পুলিশের ভাষ্য, অন্য পথে নেওয়ার পর তাজমিন ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তার সাথে অভিযুক্তের ধস্তাধস্তি হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তাজমিনকে ধর্ষণ এবং পরে ধানক্ষেতে মাটিতে চেপে ধরে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হত্যার পর তাজমিনের আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান অভিযুক্ত। পরে একটি মসজিদের পুকুরে গোসল করে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রামের দিকে রওনা হন তিনি।

পরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে।

৪ অক্টোবর থেকে তাজমিন কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, মামলার তদন্ত এখনো চলমান।