ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহিদ (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)
রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়।
এর আগে অসুস্থ অবস্থায়
কারারক্ষীরা গত ২২ জানুয়ারি রাতে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক
হাসপাতালে নিয়ে আসে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত
করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ মর্গে রাখা
হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন।’
কারা সূত্রে জানা গেছে,
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দি জাহিদের কয়েদি নম্বর ৭৭১৬/এ। তিনি সুনামগঞ্জের লাখাই উপজেলার অশোক উল্লাহ ছেলে।

