...|...|...

সংবাদ

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক- নৌপথ বন্ধ ঘোষণা

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক- নৌপথ বন্ধ ঘোষণা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক- নৌপথ বন্ধ ঘোষণা


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে  রবিবার (২১ ডিসেম্বর) বরিশাল–খুলনা সড়ক ও নৌপথে  অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাদির গায়েবানা জানাজা ও সংক্ষিপ্ত সমাবেশে  জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ ঘোষণা দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, হাদির উপর হামলার মূল দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে।  সরকার যদি তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ না নেয়, তাহলে রবিবার সকাল থেকে সড়ক ও নৌপথ বন্ধ থাকবে।

জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, সরকারের পদক্ষেপ ব্যর্থ হলে দক্ষিণাঞ্চলের মানুষ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।