...|...|...

সারাদেশ

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০০
Shares
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

জামালপুরে অটোরিকশাকে ট্রাকচাপা। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল ও অটোরিকশা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।