দেশের বাজারে কয়েকদিন পরপরই স্বর্ণ-রুপার দাম বাড়ে বা কমে। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর এসব স্বর্ণ -রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।
সেই হিসাবে বর্তমানে ভালো মানের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্নের দাম ১ লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়েছে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।
দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই দাম নির্ধারণ করে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।


