...|...|...

সারাদেশ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও নাছিরের বাসায় পুলিশের অভিযান

চট্টগ্রাম প্রতিনধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৫
Shares
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও নাছিরের বাসায় পুলিশের অভিযান

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের সাবেক দুই নেতার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে।

আ জ ম নাছির উদ্দিনের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসায় প্রবেশ করেন। এ সময় তারা আ জ ম নাছির উদ্দিন কোথায় আছেন, তা জানতে চান। পরে বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি বলেন, সেখানে পুলিশের অভিযান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে দুই বাসায় পুলিশের অভিযানের কারণ, তল্লাশিতে কী পাওয়া গেছে এবং কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।