...|...|...

চাকরি

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৯
Shares
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’।  এ লক্ষ্যে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

পদসংখ্যা ও বেতনস্কেল নিচে দেওয়া হলো-

১. পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন; গ্রেড-৯, বেতন ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট): ১ জন; গ্রেড-৯, বেতন ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন; গ্রেড-১০, বেতন ৩২,০০০–৭৭,৩০০ টাকা।

৪. লাইটিং অফিসার: ১ জন; গ্রেড-১১, বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা।

৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস): ১ জন; গ্রেড-১১, বেতন ২৫,০০০–৬০,৫০০ টাকা।

৬. ইঞ্জিনচালক (প্রথম শ্রেণি): ৫ জন; গ্রেড-১২, বেতন ২৪,৩০০–৫৮,৭০০ টাকা।

৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১: ৩ জন; গ্রেড-১৪, বেতন ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৮. ইঞ্জিনচালক (দ্বিতীয় শ্রেণি): ৬ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

৯. ল্যান্ড সার্ভেয়ার: ২ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

১০. ওয়ার্ড কিপার: ১ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১ জন; গ্রেড-১৫, বেতন ২২,৮০০–৫৫,২০০ টাকা।

১২. স্টুয়ার্ড: ১ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অডিটর: ২০ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৪. নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৮০ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৫. অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৬. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৭. সহকারী সাব-ইন্সপেক্টর: ১০ জন; গ্রেড-১৬, বেতন ২১,৯০০–৫২,৯০০ টাকা।

১৮. গ্রিজার: ২০ জন; গ্রেড-১৭, বেতন ২১,৪০০–৫১,৯০০ টাকা।

১৯. লস্কর: ৫৫ জন; গ্রেড-১৯, বেতন ২০,৫০০–৪৯,৬০০ টাকা।

২০. ভান্ডারি: ১৯ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

২১. খালাসি: ৬০ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

২২. নিরাপত্তারক্ষী: ১০২ জন; গ্রেড-২০, বেতন ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কিছু পদে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। অন্য পদগুলোর জন্য এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে।

এ ছাড়া নির্দিষ্ট কিছু পদের জন্য বাণিজ্য, বিজ্ঞান বা কারিগরি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ, ট্রেড কোর্স কিংবা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ ডিসেম্বর তারিখে অধিকাংশ পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে ইঞ্জিনচালক (প্রথম শ্রেণি) পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর এবং ইঞ্জিনচালক (দ্বিতীয় শ্রেণি) পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের শারীরিক যোগ্যতা

সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদে আবেদনের জন্য নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক।

নারী প্রার্থীদের ক্ষেত্রে: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে। সাঁতার জানাও বাধ্যতামূলক।

আবেদন ফি

পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা।

৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা।

৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা।

১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা।

আবেদনের সময়সূচি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সূচি হলো-

আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।

আবেদন ফি জমার শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬।