...|...|...

চাকরি

চাকরি দিচ্ছে বে গ্রুপ, ইনক্রিমেন্টসহ পাবেন উৎসব বোনাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫২
Shares
চাকরি দিচ্ছে বে গ্রুপ, ইনক্রিমেন্টসহ পাবেন উৎসব বোনাস

ছবি: সংগৃহীত

বে গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর & অ্যাডমিন বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বে গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: এইচআর & অ্যাডমিন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিতভাবে ভালো দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ভালো কম্পিউটার জ্ঞান। বাংলাদেশের শ্রম আইন ও শ্রম বিধি সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।