...|...|...

আইন ও আদালত

গুলশানে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৫
Shares
গুলশানে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সাথে ৯ লাখ টাকায় আপস হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮’র বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়।

আজান আলী শরীফ ও আসামি পক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইপক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়ে গেছে। ইতোমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। আসামিরা জামিন বা খালাস পেলে কোনো আপত্তি নেই বাদীর।

একটি জীবনের মূল্য ৯ লাখ টাকা হতে পারে? এমন প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, নিহত পথচারী প্রতিবন্ধী ছিলেন। বাদীরা মনে করেছেন আপস করবেন। তারা এ আপসে খুশি।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার শুনানি পরবর্তীতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ হবে।