...|...|...

সংবাদ

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৪১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৯
Shares
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু


ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।  ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

গত ২২ জানুয়ারি রাতে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।  এতে  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।  তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।  সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।  পরে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হলে তার অস্ত্রোপচার করা হয়।

হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।