...|...|...

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

তবে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।