...|...|...

সারাদেশ

এনসিপি নেত্রী সাদিয়া আফরিনকে শোকজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৫
Shares
এনসিপি নেত্রী সাদিয়া আফরিনকে শোকজ

এনসিপি নেত্রী সাদিয়া আফরিন।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দফতার সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ লিখিত জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান ও কেন্দ্রীয় দফতর বরাবর সশরীরে দাখিল করতে বলা হয়েছে।

শোকজের বিষয়ে জানতে সাদিয়া আফরিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাকায় এনসিপির কেন্দ্রে গিয়ে আমার অভিযোগটা কী, সেটা আগে আমাকে জানতে হবে। পরে বিস্তারিত আপনাদের জানাতে পারব। এ বিষয়ে আমি এখনো কিছু জানি না, কীভাবে হলো, কেন এমন হলো।’