...|...|...

অর্থনীতি

আজকের বাজারে সোনা-রুপার দাম কত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:২১
Shares
আজকের বাজারে সোনা-রুপার দাম কত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২ লাখ ১৭ হাজার টাকার বেশি। তবে সনাতন পদ্ধতির সোনার গহনার দাম তুলনামূলক কম। এদিকে ভালো মানের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার এসব দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই দরেই গহনা বিক্রি হবে।

বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায়।

রুপার গহনার দাম

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেটের রুপার গহনা কিনতে খরচ হচ্ছে ২ হাজার ৯১৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

পরবর্তী সময়ে বাজুস নতুন দাম ঘোষণা করলে সোনা ও রুপার গহনার বাজারদরে পরিবর্তন আসবে।