...|...|...

চট্টগ্রাম

অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট: ২১ ঘণ্টা আগে
অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহি‌নীর নেতৃ‌ত্বে যে‌ৗথ অ‌ভিযা‌নে ইউপিডিএফ এর ৩ সদস্যকে আটকের ক‌রে‌ছে যৌথবা‌হি‌নী।
এসময় তা‌দের কাছ থেকে ১টি দেশী তৈরী একনলা বন্দুক,‌ ২ রাউন্ড গুলি, ১‌টি বি‌দেশী পিস্তল, ১‌টি গু‌লি, ১‌টি চাকু, ১‌টি-পিস্ত‌লের ম‌্যাগ‌জিন, ৩‌টি ব‌্যাগ, ১ জোড়া জুতা ও ১১ হাজার নগদ টাকা জব্দ করা হ‌য়।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রেখুং পাড়া হ‌তে তা‌দেরকে আটক করা হয়।
‎আটককৃতরা হলেন- গুইমারা হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছে‌লে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছে‌লে তেজেন্দ্র চাকমা (২৭) ও একই ইউনিয়‌নের মান‌সিপাড়া এলাকার দূর্গ মোহন ত্রিপুরার ছে‌লে বিশ্ব ত্রিপুরা (২৮)।
‎মা‌টিরাঙ্গা জোন জানায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাত্রিযাপন কা‌লে ‌গোপন ত‌থ্যে ভি‌ত্তি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ভোরে ত‌াদের আটক ক‌রা হয়। প‌রে তা‌দের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ শা‌হেদ উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আটকদের বিরু‌দ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়‌াধীন র‌য়ে‌ছে।