ইরানের সাথে অন্তর্বর্তীকালীন চুক্তির আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে চুক্তিটি সম্পন্ন করতে নতুন করে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে। আমি এখনো মনে করি, আমাদের এগিয়ে গিয়ে চুক্তিটি সম্পন্ন করা উচিত।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ানের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে তার আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়। তবে নতুন করে চুক্তি সম্পাদনের বিষয়ে কোনো অগ্রগতির তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।


