...|...|...

সারাদেশ

কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আদালতের সাবেক জিপি গ্রেফতার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আদালতের সাবেক জিপি গ্রেফতার

ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি শাহাবুদ্দিন আহমেদ। ২০২৫ সালের ২৫ জুন বাউফল থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ২৫।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার শাহাবুদ্দিন আহমেদকে শনিবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।