...|...|...

সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯
Shares
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট। সেইসাথে রয়েছে ঘন কুয়াশা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা ৫ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বুধবার ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরো বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’