...|...|...

অন্যান্য

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:২২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৫
Shares
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ২৯ নভেম্বর ২০২৬, রবিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫২০ - স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালির সন্ধান পান।

১৫৯৬ - রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।

১৭৭৫ - স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।

১৭৯২ - মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।

১৮৩৯ - গৌরীশংকর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশ হয়।

১৮৯৭ - ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।

১৯১০ - ট্র্যাফিক বাতি প্যাটেন্ট হয়।

১৯১৩ - যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।

১৯১৮ - লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।

১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।

১৯৪৪ - আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।

১৯৪৭ - পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।

১৯৮৮ - প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

১৯৯৪ - নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

১৯৯৬ - সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্ম

১৪২৭ - ঝেংটংয়ে, চীনের রাজা ।

১৮৭৪ - অ্যাগাস মোনেশ, পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ।

১৮৯৪ - বোরিস পিলনিয়াক, রুশ ঔপন্যাসিক।

১৯০১ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩২ - জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।

১৯৩৬ - শুভেন্দু চট্টোপাধ্যায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।

১৯৪৪ - মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজার শিল্পী ।

১৯৭৩ - রায়ান গিগস, ওয়েলশ ফুটবলার।

মৃত্যু

১০৫৮ - ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।

১৬৪৩ - ইটালির বিখ্যাত সংগীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।

১৮১২ - ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহম্মদ মুহসীন।

১৯২৪ - ইটালির মিউজিক কম্পোজার জিয়াকোমো পুচিনো।

১৯৪৯ - রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯৫১ - প্রমথেশ চন্দ্র বড়ুয়া, ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক।

১৯৮৭ - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।

১৯৯৩ - জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতি।

২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।