রাজধানীর মিরপুরের কালশীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে বাসটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, যাত্রী সেজে কয়েকজন দুর্বৃত্ত বাসটির পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে জানালা দিয়ে বের হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ এমন তথ্য পেয়েছে।
ওসি আরও জানান, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার সেখান থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় বাসটির ১০টি আসন পুড়ে গেছে।


