...|...|...

ধর্ম

যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন, শিখিয়েছেন নবীজি (সা.)

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, রাত ১:১০
Shares
যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন, শিখিয়েছেন নবীজি (সা.)

যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন, শিখিয়েছেন নবীজি (সা.)। ছবি: সংগৃহীত

মহান আল্লাহর কাছে নিজের চাওয়া-পাওয়া ও মনের আকুতি তুলে ধরার অন্যতম মাধ্যম দোয়া। পবিত্র কোরআন ও হাদিসে দোয়া কবুলের বিভিন্ন আমল ও পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। এমন একটি বিশেষ দোয়া রয়েছে, যার মাধ্যমে আল্লাহর মহান নামের অসিলায় তাঁর কাছে প্রার্থনা করা হয়।

হাদিসে বর্ণিত হয়েছে, একদিন রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে আল্লাহর একত্ব ও মহত্ত্বের সাক্ষ্য দিয়ে দোয়া করতে শুনলেন। ওই ব্যক্তির প্রার্থনা শুনে মহানবী (সা.) জানালেন, তিনি আল্লাহর এমন মহান নামের মাধ্যমে প্রার্থনা করেছেন, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে দান করেন।

দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদুস সামাদ, আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে এই সাক্ষ্যের মাধ্যমে প্রার্থনা করছি যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ। আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আপনি এক ও অমুখাপেক্ষী। আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আর আপনার সমতুল্য কেউ নেই।

(আবু দাউদ, হাদিস: ১৪৯৩; তিরমিজি, হাদিস: ৩৪৭৫)

এই দোয়ায় আল্লাহর একত্ব, মহত্ত্ব ও অসীম ক্ষমতার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই মনের নেক আশা পূরণ, বিপদ থেকে মুক্তি কিংবা ব্যক্তিগত প্রয়োজনের জন্য আল্লাহর কাছে প্রার্থনার সময় এই দোয়া পাঠ করা যেতে পারে। আন্তরিকতা, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুলের আশা করা যায়।