...|...|...

লাইফস্টাইল

২৭ নভেম্বর: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৬
Shares
২৭ নভেম্বর: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সময় কখনো থেমে থাকে না। সময়ের ধারাবাহিকতায় প্রতিদিনই পৃথিবীতে ঘটে নানা ঘটনা। এর মধ্যে কিছু ঘটনা ইতিহাসের পাতায় জায়গা করে নেয়, যা পরবর্তী প্রজন্মের কাছে হয়ে ওঠে জ্ঞান, শিক্ষা ও অনুপ্রেরণার উৎস।

আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। জন্মগ্রহণ করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার ইতিহাসের এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বহু গুণীজন। চলুন জেনে নেওয়া যাক, ইতিহাসের পাতায় ২৭ নভেম্বরের উল্লেখযোগ্য ঘটনাগুলো।

আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি

১০০১: পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত হয়।

১৫৮২: ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের বিয়ে হয়।

১৮৯৫: বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠনের ব্যবস্থা করেন।

১৯০১: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৯১২: আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।

১৯১৪: ব্রিটেনে প্রথম নারী পুলিশ নিয়োগ দেওয়া হয়।

১৯১৯: প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩২: পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরুদ্ধে আক্রমণ না করার চুক্তি করে।

১৯৪০: আততায়ীর হামলায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ইওরগাসহ ৬৪ জন নিহত হন।

১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সোভিয়েত বাহিনীর মধ্যে ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩: তেহরান সম্মেলনে মিলিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিন।

১৯৮০: ইরান-ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে এক অভিযানে ইরানের নৌবাহিনী ইরাকের নৌবাহিনীকে পরাজিত করে।

১৯৯২: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আয়কর দেওয়া শুরু করেন।

১৯৯২: তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইকো)তে যোগ দেয়।

এই দিনে যাদের জন্ম

১৭০১: সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ অ্যান্ডার্স সেলসিয়াস।

১৮৫৭: নোবেলজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী চার্লস স্কট শেরিংটন।

১৮৭০: ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট জুহো কুস্তি পাসিকিভি।

১৮৭৮: বাংলা ভাষার কবি যতীন্দ্রমোহন বাগচী।

১৮৮৮: রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র, কৃষিবিজ্ঞানী ও লেখক রথীন্দ্রনাথ ঠাকুর।

১৮৯২: বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিক ও রাজনীতিবিদ আজিজুল হক।

১৯০০: উপমহাদেশের রাজনীতিবিদ আবদুর রশীদ তর্কবাগীশ।

১৯০৩: নোবেলজয়ী রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী লার্স অনসেজার।

১৯০৭: ভারতের প্রখ্যাত হিন্দি কবি ও লেখক হরিবংশ রাই বচ্চন।

১৯১৩: চিত্রশিল্পী চিত্রনিভা চৌধুরী।

১৯২৫: বাংলাদেশের ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।

১৯৪০: চীনা বংশোদ্ভূত মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক ও অভিনেতা ব্রুস লি।

১৯৫২: ভারতীয় সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী।

১৯৫৪: তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ।

১৯৬৪: ইতালির সাবেক ফুটবলার ও কোচ রবার্তো মানচিনি।

১৯৭৯: ফিনিশ ফুটবলার টেমু টাইনিও।

১৯৮৪: সুইডিশ সংগীতশিল্পী সানা নিলসেন।

১৯৮৬: ভারতের ক্রিকেটার সুরেশ রায়না।

এই দিনে যাদের মৃত্যু

খ্রিষ্টপূর্ব ৮ অব্দ: রোমান কবি হোরেস।

১৫৭০: ইতালীয় ভাস্কর ও স্থপতি জাকোপো সানসোভিনো।

১৫৯২: সুইডেনের রাজা তৃতীয় জন।

১৮৫২: কম্পিউটার প্রোগ্রামিং ধারণার অন্যতম প্রবর্তক অগাস্টা অ্যাডা।

১৯৪০: রোমানিয়ার ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই ইওরগা।

১৯৫৩: নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজিন ও'নিল।

১৯৭১: বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ।

১৯৭৭: ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক ও ছাত্রনেতা আতাউর রহমান।

১৯৮১: অস্ট্রীয় গায়িকা ও অভিনেত্রী লটে লেনয়া।

১৯৮৪: বাঙালি অভিনেতা ও গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।

১৯৯০: স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন।

১৯৯৮: গবেষক ও লেখক নরেন বিশ্বাস।

২০০৮: ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং।

২০১৪: অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ।

২০২০: বাংলাদেশের অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট আলী যাকের।