ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২ বিভাগে শিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক পদে ১ জন এবং প্রভাষক পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এরই মধ্যে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
পদের নাম ও পদসংখ্যা:
১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
প্রভাষক-২টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
২. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
প্রভাষক-২টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৩. লোকপ্রশাসন বিভাগ
সহকারী অধ্যাপক-১টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)।
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৪. সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ
প্রভাষক-২টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৫. ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৬. শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ
প্রভাষক-২টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৭. ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৮. মার্কেটিং বিভাগ
প্রভাষক-২টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৯. ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১১. ফার্মেসি বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১২. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
প্রভাষক-১টি স্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
মোট পদসংখ্যা: ১২টি বিভাগে ১৮ জন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন ফি: ১,০০০ টাকা (ব্যাংক থেকে ফরম সংগ্রহ করলে) অথবা ১,১০০ টাকা (অনলাইনে ফরম সংগ্রহ করলে)।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম এখানে দেখুন।


