...|...|...

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেল

১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৯
Shares
১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত

১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত। ছবি: টাইমস টুডে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধের ভয়ংকর চিত্র তুলে ধরে তার শতবারের বেশি ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, কাউকে একবারের বেশি ফাঁসি দেওয়া যায় না। তা না হলে ১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউল আহসানের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতে জিয়াউল আহসানের বিরুদ্ধে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

জিয়াউল আহসানের অপরাধের তথ্য তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, অস্ত্র এবং বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষের প্রাণহানির কাজে ব্যবহার করা হয়েছিল। এমন অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।

জিয়াউলের কঠোর শাস্তি চেয়ে তিনি বলেন, কাউকে একবারের বেশি ফাঁসি দেওয়া যায় না। তা না হলে ১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউল আহসানকে ১১৬ বার ফাঁসি দেওয়া উচিত।

রুহুল কুদ্দুস বলেন, মানুষের জীবন ও মৃত্যু যেন জিয়াউল আহসানের কাছে এক নিষ্ঠুর খেলায় পরিণত হয়েছিল। তবে ট্রাইব্যুনালের বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে জন্য বিচার প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়েছে।

আদালতে চলমান এই যুক্তিতর্ক শুনতে আজ উপস্থিত ছিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা।